Friday, January 6, 2017

Ahamyok

আহাম্মক!  তুই নাকি প্রেমিক হবি
তোর কথায় কথায় ভুল, ভুলের ছবি
তোর ইতিহাসের খাতায় ১০০-এ ৮০
তোর কবিতার ভেঙেছে দাঁত-কপাটি।
কোন শহর যেন ঘুরেছিলি অন্ধকারে?
কোন গলিতে ভয় ঠেলেছিলি দূরে?
সেই স্বপ্ন গুলো নে পকেটে পুরে
আজ তোর গান ভোরে নেই সুরে।

যারা ভালোবাসায় হারিয়ে চৈতন্য হয়
তাদের সমুদ্র আছে, থাক; ডুবতে দে
তুই স্বাদ মেটা বরং শুধু হাওয়া খেয়ে
তবে কিছু বালি ঢুকবে চোখে, সাবধানে!
খোলা চোখে যা দেখিস তাতে সেঁকে নে
হাত ধরবি তো বায়না রাখ চৌকির তলে
যেখানে বিকেলের গান ভাসে সকালের রোদে
সেই ছাদে গান গাইবো আমি, ডানা মেলে।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...