Wednesday, October 23, 2019

লেখারও বয়স বাড়ে

লেখারও বয়স বাড়ে; মানুষের চেয়ে দ্রুত বেগে
যেমন প্রথম লেখায় বড় হওয়ার গন্ধ থাকে লেগে
যৌবনে নিজেকে খুঁজে পেয়ে পা মিলিয়ে চলা
শেষে এক বর্তমান দুপুরে ভূত-ভবিষ্যৎ খেলা।

কত লেখা আসে, শুধু আঙুল ছুঁয়ে চলে যায়
কিছু আবার মনের দুটো কড়া নেড়ে উধাও
কিছু ধরা পড়ে যায়, পড়তে নেই যেখানে
বাকি ক্ষুদ্রভাগ শান্ত, থেকে যায় নিঃশব্দে।

অনেক লেখা ছিল রাজপোশাকে সজ্জিত
কিছুর হয়েছে বস্ত্রহরণ, বীভৎস তার রূপ
মুছে গিয়েছে সেসবও, ধুয়ে দিয়েছে সময়
আসলে প্রায় সবই ছিল সন্ধ্যেবেলার ধূপ।

কখনো নেমেছে সূর্য, স্নিগ্ধ প্রতিবিম্বের মায়া
মধ্যরাতে দীঘির জলে আলতো কোনো হাওয়া
কেঁপে ওঠা সে বর্ণমালা, বিন্দু-বিসর্গ-হীনা
লেখাদেরও বয়স বাড়ে, মানে না কোনো মানা।।

Monday, October 14, 2019

দূর গগনের হাওয়া

কত নদী সাঁতরে আজ ডাঙায় উঠে এসেছি
কোথাও প্রায় ডুবেছি, কেউ ভাসিয়ে তুলেছে,
কেউ এতই শুকনো যে সাঁতারের ইচ্ছেই চলে গেছে ;
কারোর স্রোতে এমনিই ছেড়ে দিয়েছিলাম নিজেকে
কোথাও আবার সমুদ্র বড্ড কাছে চলে আসায়
উল্টো স্রোতে গেছি, শক্তি ক্ষয় করেই না হয়;
যখন চর পড়েছে , তখন আমার কান্নার ভাগ চেয়েছে
বর্ষা এলেই তারপর বাঁধ ভাঙতো কোথাও, কোথাও ঘর;
 মেঘমল্লার গাইতে আসছে দূর গগনের হাওয়া,
কোন জল মিশেছে কোথায়, তোরাই হিসেব কর।  

Tuesday, October 8, 2019

বিজয়া

শহরে পুজো শেষ হলো বুঝি,
নদী তীরে উষ্ণ ঠান্ডার ছোঁয়া,
রাত আজ ঘুমাতে চাইছে না তেমন
আমার কাঁধে এই নরম গাল যেমন
অনেকদিন পর শান্তি খুঁজে নিয়েছে।

আঙুল যেন বলতে চাইছে
অপরিচিত দূরত্বের কথা
ভাষায় যেন ঘুম ভাঙছে
কিছু কবিতার চোখের পাতার;
আর আমি? সে তো তোমায় ছুঁয়ে আছে
আলতো করে, সাবধানে মনের খুব কাছে।

Sunday, October 6, 2019

নবমী

অনেক কথা না লিখেও কি
কিছু কথা পৌঁছে দেওয়া যায় তোমার কাছে?
অনেক তাকানোর আড়ালে
একবার চোখে চোখ যেমন হঠাৎ মিলে যায়,
তারপর কে কোথায় ছিলাম সে সব খেয়াল থাকে না।
যেমন প্রেমিকার হারিয়ে ফেলা অধিকারের টুকরো কাঁচে
ঝলসে ওঠে বাস্তবের করুন কিছু মূর্তি; আবছা হলেই মুছে ফেলো।
এ কোন গল্পের নাট্যরূপ দিচ্ছি আমরা বলো তো ?
দর্শক ক্লান্ত; আর কতদিন আগলে রাখবে বইয়ের শেষ অক্ষরগুলো ?

Monday, September 23, 2019

অঙ্ক অঙ্ক খেলা

অঙ্ক কষছে পাশের ঘরে কেউ
নতুন কোনো রহস্য সন্ধানে
নতুন কোনো প্রেমের আঘাত নিয়ে
নতুন কোনো ভবিষ্যতের টানে।

একটা টেবিল গুছিয়ে নিয়েছে কেউ
পড়ে আছে কিছু আবর্জনার পাতা
কাঁপতে থাকা বোতল বন্দি জল
আর অঙ্ক মাখা যাযাবর কিছু খাতা।

পাশাপাশি দুই ঘর, অঙ্ক অঙ্ক খেলা
হবে না কত খেলারই সমাধান
শুধু বদলে যাবে ছোঁয়া, মুছতে শিখবে হাত
গড় নিলেই তো আর সবাই হয় না সমান।


Friday, September 20, 2019

অনন্ত

আলো কি আসলে?
মানুষের দৃষ্টির সীমা মাত্র;
যা মানুষ দেখে না, তাই তার কাছে আঁধার।
এই মহাবিশ্ব এসেছে আঁধার থেকে
হঠাৎ নিজেরই অঙ্গ প্রত্যঙ্গে একদিন
আলোর গঙ্গাজল ছিটিয়ে;
কেন এত আলোর প্রতি তবু মানুষের আশাহীনতা?

মহাবিশ্বের জন্মলগ্ন তোমারও জীবনের শুরু
কিন্তু সেই লগ্ন তুমি চিনলে কি করে?
তুমি বলার কে, সময়ের ইতিহাস?

তোমার জম্মের লক্ষজনম আগে 
যেমন তোমার জন্ম শুরু হয়েছে
এই মহাবিশ্বেরও ইতিহাস কি তাই নয়?
ভেবে দ্যাখো তো, ইতিহাসের জন্ম কোথায়!

বেশী ভাবলে দেখবে সব গুলিয়ে যায়।
যা জানো, যা জানো না, 
একে অপরের ঘর বদলায়।
তখন হাতের কাছে থাকে একটি কলম,
ঠোঁটের কাছে মহাজগতের অন্ধকারের ছায়া
আর মস্তিষ্কে ভিড় করে অশরীরী উন্মাদ হাওয়া।
কিছুই মেলে না, 
যেন কিছুই মেলার ছিল না।

কোন পদার্থবিজ্ঞানের তুমি পিছু নিয়েছ ?
উত্তর তো সব কিছুর আছে, অথচ
সেই উত্তরই যেন বলছে, কিছুই নেই;
যা আছে তাও নেই; 
তোমার সাধের ধন; ভাবো!
সময় সমস্ত অধিকার করেও অবিকার থেকে যাবে।

পুনশ্চ : কখনো ভেবে দেখেছো, আলো ফুটে ওঠা মানে সময় নতুন কোনো অন্ধকারকে গ্রাস করা মাত্র? এই ভক্ষণের কি আদি, কি অন্ত?
অনন্ত।

Saturday, September 14, 2019

প্রভব ও প্রতিবিম্ব

সূর্য ও চন্দ্রের তফাৎ কি জানো?
চন্দ্রের দিকে চোখ তুলে তাকানো যায়
সে তো নিজেই ঝলসে আছে,
তাই সে আর কাউকে চোখ রাঙায় না;
তাই তোমার চোখ পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই।
সূর্যের তেজ আছে, এতো তেজ যে নিজেই জ্বলছে।

সহজেই সূর্যকে বিশ্বাস করা যায়, শুধুই আলোর প্রকাশ
চন্দ্র তো অত বুদ্ধিমানও নয়, অন্ধকার লুকোতেও জানে না।
উপাসনায় অন্ধ জগৎবাসী আদৌ বুঝলো না
স্নিগ্ধতার উৎস অন্ধকার ভিন্ন অন্য কিছু না।

মুহূর্ত এক এক করে সবাইকে কেড়ে নেবে নিজের কোলে
চন্দ্র , সূর্য, ধরণী; কোন বিন্দুতে কে মেলাবে কে হিসেব রাখবে?

শুধু তমসার ব্যাকুলতায় অসংখ্য ঋক্ষ
মহাবিশ্বের শূন্য বুকে সেদিনও কাঁপতে থাকবে।

Saddleman

I wish I had a horse today
And a small patch of this world
To myself; green fields and a breeze
And a Jim Croce song to sing.
Nothing to hang back on,
And not a single soul to turn to
I wish my horse would take me
To a nowhere that I've always dreamt of :
A blue and white stream for company,
With just enough light winged swans
To a land east of these sunsets
To a journey that never ends.

Wednesday, September 11, 2019

Existential question

I often ask myself a simple question
Where do humans get their rights from?
And in the name of human rights
How the universe has been redefined!
Everything is theirs to take;
Even the heavens for heaven's sake.
Imagination fuelled by deep rooted greed
I wonder what's Godly underneath!
Did the universe need to tickle itself?
Tell me why else would we exist?

Monday, September 9, 2019

A toast to the evergreen

Let's see; so I'm supposedly in love
And I'm full of fear, you know, the usual
But somehow something doesn't add up
There's a moon in the sky
A black moon in a blue sky, angels in denial.

And now that you're craving for your freedom
Here's a toast to the evergreen Mrs. Robinson!
All I have left in the fridge is a half-eaten chocolate
And a carton of milk; and a bit of myself left to waste.

You see, the halls have started crumbling down
The pillars are finally giving away to sanity
Entropy, my friend, is a strange beast
It might wait, but will cut you down eventually.

The door to the left opens on the highway
Before you leave, play me a song if you may
You know, we are all Devils, playing by time
Now that your turn is up, we aren't worth a dime.

Usually after dark, some lights wake up -
Age old Oedipus murdering his creator
And if you're still wondering what this means,
Here's a toast to the evergreen Mrs. Robinson!

Saturday, September 7, 2019

Soft Watch


সময়ের যে ক্ষণগুলো আমার জন্য বরাদ্দ
একটু একটু করে চুঁয়ে পড়ছে মাটিতে
তাদের প্রতি আমার কিছুই করার নেই
ঘোড়া ছুটেছে, পেছনের অঙ্ক ভুলে।

আর পেছনে কি জমছে তার কথা কি বলবো?
অচেনা সভ্যতা, আনমনা রাস্তার গভীরতায়
কি কি ভাবে যে নিজেকে রেখে চলেছি -
যা যা থেকে গেলো তারাও না একা থেকে যায়।

কোনো গানের সুরে, কোনো নদীর তীরে
কোনো উজ্জ্বল মেঘের আবছা প্রতিবিম্বে
মন হেরে গিয়েও মেনে নিতে শিক্ষা দেয়;
ভারী হয়ে ওঠে বুক, কি জানি কিসের ভিড়ে।

চোখে বাঁধ লাগালো কে, তার খোঁজ নেই
জল আসে না বাইরে; ঝর্ণা হয়ে অন্তরের
সমস্ত ধুলো ধুয়ে দিতে শিখেছে বোধয়;
ঠোঁট ফুলে ওঠে, মুখে কথা আসে না
তাই চোখেই হাঁটু গেড়ে আমার ভালোবাসা
পৃথিবীকে সুন্দর দেখে স্নান করে নেয়।

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...