Friday, September 6, 2019

তবে ভুল

এ দুনিয়ায় কেউ কারো নয়
যদি ভেবেছো তোমার কেউ, তবে ভুল।
এই পৃথিবী বড় অভাবী
যদি সাঁতরে পেরোতে চাও পাবে না কোনো কূল।
এক ইশারায় পথ থেমে যায়
আজও দেখি মহাকাশে তারারা সব চুপ
যত সহজই তুমি হতে চাও
দ্যাখো আমায় আমিই তো সহজের ধংসস্তূপ।

তাই ভালো থেকো
যে ভাবেই থাকতে চাও
পুড়িয়ে সময়ের খাতা
বলছি না আর, আমাকে নাও।
স্মৃতি মুছে যাবে
খবরে আসবে নতুন শিরোনাম
আমিও হাসি মুখে
মেনে নিচ্ছি এ জীবনের দাম।

জানি ভালোবাসা
যারা দিয়েছে আমায়
থেকেছি সাথে
মিশেছি যন্ত্রনায়;
আজ থাকি না বরং
নিজের মৃত্তিকায়
বৃষ্টি নামলে আবার
ভেঙে যাবো লহমায়।

এই দুনিয়ায় কেউ কারো নয়
যদি ভেবেছি তোমার আমি, তবে ভুল।

Thursday, September 5, 2019

তোমার কাছে থাক

এ শহর তোমারই ; তোমারই থাক
থাক যা যা থেকে গেলো, থেকে যাক
শুধু তোমার কাছে থাক।
আমার চাওয়ার মন্ত্র কখনোই জানা ছিল না,
তাই জানাতেও পারিনা; এভাবেই থাক
শুধু তোমার কাছে থাক
যেমন আমার কাছে থেকে গেছে তোমার সব কিছু
ভয়ের সীমানা যেখানে এখনো পৌঁছায়নি, সেখানে থাক।
আর থাকলো আমার সাহসের কথা,
আছে, আমার সাথে, অক্ষরের ঝাঁক।

Tuesday, September 3, 2019

এভাবেও ফিরে আসা যায়।

এখন পুরোনো কথা ভাবলে নিজেকে বুড়ো মনে হওয়ার একটা আশঙ্কা থাকে। বেশি পুরোনো দিন না, এই বছর ১০ ধরা যায়। থাকতাম মধ্য কলকাতার একটি চার-তলা বাড়িতে। সেই ঘরে বসে বসেই প্রেমে পড়তাম। এরম প্রেমিকদের সাধারণত প্রেমিকা থাকে না। আমার আবার সেই দুর্ভাগ্য হয়নি। তার থেকে অনেক বড় দুর্ভাগ্য হয়েছে কি না, তাও ঠিক বলতে পারবো না।  সেসব নিয়ে এখন তোমার সময় নষ্ট করছি না। মজার কথাই আলোচনা করা যাক।
যা বলছিলাম, সেই চার-তলা বাড়ির ঘরটা নেহাত ছোট ছিল না। হয়তো সেই জন্য মনটাও অবাধ স্বাধীনতা পেয়েছিলো। ঘরে একটা রেডিও ছিল সেই সময়। সেখানেই অঞ্জন দত্ত, রূপম ইসলামের সাথে আলাপ। বাপরে ! তখন  রূপম সত্যিই "অন দ্য রক্স "। তখন আমি পড়ি কলকাতার এক বিখ্যাত কলেজে (না না, অতটাও বিখ্যাত নয়, বরং নাক উঁচু)। পড়াশোনার চাপ ভালোই ছিল হয়তো, কিন্তু আমি কি করে এতো ফাঁকি দিতাম এখনো ঠিক বুঝতে পারিনা। আসলে মাথাটা চিরকালই ভাবনার চাপে জর্জরিত ! পরীক্ষা এলেই পড়তাম বটে, কিন্তু মগজ বেচারা কখনোই শান্তি পেলো না আমার কাছ থেকে।
বুঝতেই পারছো, না পড়েও যদি ভাবনা থাকে, সে ভাবনা কিসের হতে পারে। আসলে আমি যেমন দুমদাম প্রেমে পড়তে সক্ষম ছিলাম, আমার মতো না হলে তুমি ঠিক বুঝবে না বোধয়। একদিকে রবীন্দ্রনাথের কাতুকুতুর জন্য প্রেম ঘন হচ্ছে প্রেমিকার সাথে, অন্য দিকে কেউ হাতে হাত রাখছে, তো কেউ বুকে। এমন সময় যদি চন্দ্রবিন্দু জীবনে ঢোকে, সে জীবনে "ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা" হওয়াটা খুবই স্বাভাবিক।
এখানে আমার প্রেম কাহিনী খুঁজলে তা পাবে না। আমায় নিয়ে অনেক রসদ বাজারে ঘুরে বেড়ায়, অত মুখরোচক চানাচুর আমি তৈরী করতে পারবো না। এখানে চন্দ্রবিন্দু পাবে। আমার মন-এর আয়নায় লেগে থাকা কিছু টিপ্-এর
আবছা ছবি আছে এই অ্যালবামে।
তখন মীর আর দীপের গলা আমি আলাদা করে চিনতে পারতাম না। একদিন সন্ধ্যে বেলা দীপ জানালো, পরের গানটা আর্জির তালিকার টপার : " উঠে যাওয়া সিঁড়ি "
আজ বছর ১০ পরে সুদূর প্যারিস-এ বসে এই মধ্যরাতে কলকাতার সেই ঘরে অবলীলায় ফিরে গেছি। রেডিওটা  থাকতো একটা ছোট্ট টুলের ওপর, কাঠের টুল; কোন কাঠ আমি জানিনা। গোল মাথা, প্যাঁচানো শরীর। আর তার ওপর থেকে ভেসে আসছে, "আমার আগুন ভয় ভীষণ, ন্যালাখ্যাপা এই জীবন। "
আজ জীবনকে প্রশ্ন করি না, কারণ "এ তো আখছার ঘটে, সাদা কালো লং শটে; খালি পায়ে কেউ বাড়ি ফেরে বৃষ্টিতে ভিজে। "
চাওয়া পাওয়ার ১০ বছর চলে গেল। উফ! দেখেছো তো! এই জন্যই আজকাল পুরোনো দিন নিয়ে ভাবতে চাই না। বুড়ো হয়ে গেছি, রোজ প্রেমে পড়ি না, চুলও জীবনের মতো দিন দিন সাদা হয়ে চলেছে। চন্দ্রের বিন্দু বয়সের সাথে বড় হয়ে উঠছে।
আর "আমার মধ্যবিত্ত ভীরু প্রেম" ? থাক, এখন ল্যাপটপে অন্য কিছু বাজছে।

সত্যি, "এভাবেও ফিরে আসা যায়। "

Brownian motion

Let me tell you a story, of a particle;
A simple particle; passive in its lifestyle,
Identical in every way to its neighbors,
Individuality snatched by a lifetime of collisions.

One fine day mankind developed an interest
Something must be wrong from the onset
Poor guy, has such a dilute existence!
Let's label its life with a mean free length.

And then they thought they understood its nature
Simple enough; only a white noise would matter
A mere particle in a grand sophisticated universe
Yet these random dots usually make things better.

Sunday, September 1, 2019

Nowhere

The breeze was a bit playful,
You know, like a happy child
Lapping only for her attention
And there was her mock annoyance,
Reflecting from the brisk strides,
Blending into the surrounding wind;
The story, though goes nowhere from here
For the strands winked, but a bit too far 
And hence, in this merry-go-round affair
Let's allow his heart to beat a little faster.


Saturday, August 31, 2019

The song that no one sings

Play me a song, dear brother
Play me the tune of our forefathers
Play me the records of their misdeeds
Then play me a movie
So that I forget everything.

Let's kill, just because we can, you see
Let's kill the future when it's dreaming
And don't forget to leave your trace
Who remembers a murder that lacks finesse?

We live in a world that housed Lenon
And then sprinkled his blood all over;
Irony, my friend, is but the Devil's ally
Let's moonwalk on crimson story-lines.

Let's decode then, what's left behind -
Of yesterday ? Or of your mind ?
In a world feeding on its own skin,
I wonder how Love and Hate have
Managed to keep their indifference
Towards each other alive, all the while?

So where do we stand, dear brother?
Just play me the song and I would't bother.

Thursday, August 29, 2019

Refrigerator

Like all other poems of mine,
A few more jumbled words
Have decided to escape me tonight
And I, helpless in my state
Have only one thing to proclaim
That people do crazy things
Crazy things in love, with themselves.

I have stopped wondering, to be honest
About what love is or is meant to be
What we do, whatever we seek
Is just another privilege indeed.
Yogurt hibernates, the refrigerator blinks
Even Eiffel shuts down when the city sleeps.

It's a wonderful life, they say
Full of wonders, supposedly
May be they are right,
May be love really exists
And if it doesn't, why bother
Just let it be.

মূল্য একই আছে

হাতে হাত , ঠোঁটে ঠোঁট না হয় হয়নি অনেকদিন
পায়ে পা, আঙুলে আঙুল, সেও না হয় হয়নি
মেঠো গানের সুরে বুকে পাল তুলেছো বটে
কিন্তু সেই বলেই কি মনে প্রেম আসবে?
প্রেমের দাম বেড়েছে ঠিকই; মূল্য একই আছে।

Monday, August 26, 2019

কলম

বাক্য জমে মন জুড়ে, মনের মাঝে হাত ছুড়ে
খুঁজতে চাই তোমায়, অসংখ্য কবিতায়
হয়তো ভেজা চোখ বুজে, শব্দ চোঁয়া ঠোঁট নিয়ে
লিখছো ইশারায়, অজস্র যন্ত্রনায়।

এখন বরং ঘুমের তলব;
ঘুমের ছোঁয়ায় কত আলো।

শান্তি প্রিয় দিন গুলো, জমতে থাকা এই ধূলো
তোমারই কল্পনায় গুনছে আজ সময়
প্রহর থামে এক কথায়, বদলে যায় সে রূপকথায়
তোমারই আস্কারায় ভুলতে চায় আমায়!

তুমি বরং নেমে এসো ...
হঠাৎ যদি চলে আসো!

ঘুম ভাঙা এই রাত্তিরে, মন ভাঙা এ ঘর ঘিরে
লিখছি আজ তোমায়, তোমারই ঠিকানায়
পৌঁছে গেলে কি হতো, ভাবতে গিয়ে সেই ক্ষত
বলছে আজ আমায়, "ফিরে যা বাসায়।"

আমিই তো সেই প্রেমের কলম
ঝড়ের মুখে চির নরম।

Saturday, August 24, 2019

The world I see

The world I see in front of me
Is a world lost in shadows,
A world busy hiding its identity.
I see a world smoothly running
Into pockets of untamed greed,
These pockets are what I refuse
To walk into; my savings cling to me.

So burn your drug, burn your cities
Burn even the ashes if your need be
I would still be the river, tidy in spirit
Just remember rivers lead to clouds
And clouds to thunders; and thunders
Are a bit ruthless, rude, indifferent;
For a thunder's passion lies beneath the sea.

Sunday, August 18, 2019

Scattered


If I could form clouds,
I would've gifted you a fairytale shower
And these scattered drops
Would be gracing your elegance forever.

But I'm only a human being
Shadows neatly hide the secrets of weather
The beauty lies though in a simple fact
The source and the drop were once together.

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...