Friday, May 17, 2019

প্রবাদ

জাত, ধৰ্ম, অহমিকা, সব কিছুর শেষ আছে
হয় তোমার সাথে শেষ হবে, অথবা বহু আগে ,
নয়ত তোমার মুছে যাওয়ার কোটি বছর পরে ;
সব কিছুর শেষ অবশ্যম্ভাবী।
শেষ হবে না শুধু এই শেষ হওয়ার খেলা
তাই তোমার সব খেলাই আদতে অহেতুক।

যতই খেলো, তোমার রূপ লোকাবে কোথায়?
জল তো হতে পারবে না, তুমি শুধুই বাষ্প
যে ঢাকতে চায় তোমায়, সে বোঝে তোমার চাপ
যারা বড্ডো জেদি, তাদের পুড়িয়েছো হাত
কিন্তু এই ঢাকনার সাথে নয় জিতলে, তারপর?
শুন্য গগনে শুকনো বরফ হয়েই থাকা  তোমার ভবিষ্যৎ।

তাই যাও, নিয়তির নিঃশ্বাসে মিশে যাও বরং
আমার জন্য প্রবাদ আছে, জল মানে জীবন।

Thursday, May 16, 2019

ধর্ম

কোথাও হয়তো সূর্য ডুবছে এখন,
ডুবতে চাইছে কিন্তু হতচ্ছাড়া পৃথিবী
আমন্ত্রণ দিয়ে বারবার ঘুরে যায়
সূর্যের অভিমান হয় বড়, "আমার
আলোয় যত রূপের ছটা, আর
আমায়ই নিতে চায় না! কিসের অহংকার?"
পৃথিবী সেসব ভাবে না, ঘোরাই তার ধর্ম
মিছে অহংকারেই রোজ সূর্য ডুবে যায়।

Wednesday, May 15, 2019

গন্ডগোল

কোথাও একটা গন্ডগোল হচ্ছে বিহারী বাবু,
ঘুম দুপুরে আসছে, খিদে দিনভর ঘুমোচ্ছে
কাজ সন্ধ্যের সাথে চুটিয়ে প্রেম করতে চাইছে,
(যদিও সন্ধ্যে নিজের খেয়ালে রাতকে আঁচ দিচ্ছে)
ওদিকে সকাল একা একা বিরহে কাতর!
সন্যাসী রাত কাজের অপেক্ষায় প্রায় পাগল,
যতই বোঝার চেষ্টা করছি, সব ঘেঁটে যাচ্ছে।
বিহারী বাবু, কোথাও বড় কিছু গন্ডগোল হচ্ছে।

Tuesday, May 14, 2019

ফেরা

পথ ? সে তো  তোমারই বোনা
মধ্যরাতে অন্য গগনের নায়করূপে
সব ভয়ের সীমানার অতীত হতে
খোলা চোখে নিঃশব্দ নিদ্রাবেশে
 আলোর পরশ হয়ে পরাজয়ের বুকে
আমারই শব্দে নিজের পূর্ণ সাজে
সবার মাঝে অন্ধকারে নেমে এসো,
যেমন প্রাচীন পুরীতে বৃষ্টি নামতো
ধুয়ে দিত রক্ত-পরিশ্রমের ক্ষুদ্রতম ছাপ
তেমনই এই শান্ত পুকুরপাড়ে নিজের প্রতিবিম্বে
নেমে এসো। অনেক দিন ডুবেছে শান্ত স্রোতে।
তুমি অনন্ত, কিন্তু আমি তো দিনের দ্বার-রক্ষী
কবিতা ফুরিয়ে এলো, এবার ফিরে এসো।

Monday, May 13, 2019

Yeah, tragic Bastard.

Jon Snow is a person who lives in eternal denial. He is a passionate human being and is thus drawn to strong women. Once he is loved by them, the guy gets robbed of the passion within. His fundamentals are the moral codes, with which he defines himself. Hence he latches onto these 'values' in order to distance himself from the amoral or unjust character he truly is deep down. The women who are drawn to him only fall for his innocent manipulative charm. There has hardly ever been a woman on this planet who has not understood when she is not loved by her lover.
Both Yygritte and Dany suffer the same fate. They both realize what tragedies they are! They can never undo the love that Jon ignites with his apparent foolish heroism and they know that once his love has eroded, it is only going to be a Ghost of its former self. Talk about Bittersweet!
No matter how much they want to call out the demon in him, he will find a saviour in humanity's moral codes.
Some hearts are so trapped in themselves, even five daggers through them are not enough to break the chains/ the wheel.
The greatness of writing/story telling lies in not stating the obvious but in hiding the obvious in a murky sight of fire, ash and snow.
  • Aemon Targareyan once said to our beloved dreamy-eyed Hero, "Kill the boy. Let the man be born."
This boy can never let that happen. He desparately wants to live a life without responsibility but his undoing is the same moral compass that he uses to his benefit in other matters (at least he thinks so). Thus he is the one true tragedy of this entire saga, a song of the fire he ignites only to douse it with walls/wails of ice.

No doubt the world loves him.
Thank you George. Thank you, you know why.

Saturday, May 11, 2019

ধারা

কি হবে, আরো একটা যুদ্ধ জিতে?
কাকে হারাবে তুমি? আর কাকে হারাবে?
মুক্তি তো সেই দুই চরণতলে, অন্তরালে
অন্ধকারে বিকশিত পাঁপড়ির মায়াডোরে
কি চাও, আরো একটা যুদ্ধ লড়ে?
যে ঝর্ণা বইছে তোমারই গভীরতরে
হে পুলকিত, বইতে দাও তারে,
বইতে দাও পাষানের মরম জুড়ে
বইতে দাও আজ, নয়নের নয়ন ভরে।

Wednesday, May 8, 2019

বর্ষা

আজ হঠাৎ মনে হল এখানে বর্ষা নামবে না
শুধুই মেঘ আসবে, যাবে; ঘন কৃষ্ণকালো
সব আঁধারের আশা জাগিয়ে চেনাবে মহাশূন্য
এক দু' ফোঁটা ছোঁয়া লেগেই বিদায়বেলা।
তাই আজ মনে হল, এখানে বর্ষা নামার নয়
ঝড়ের মত্ত হওয়ার অনাবিল অধিকার এখানে
পল্লবের ঝঙ্কারেও তার নৃত্যের অধিকার নেই।
বলতে বলতে আবার যে মেঘ সরে যায়,
কে জানতো, আলোও একদিন অতিথি হয়ে উঠবে?
আজ বুঝেছি এখানে বর্ষা নামার নয়
না আছে বিদ্যুৎ, না আছে গর্জন, নেই সময়ের ফাঁক
থাক, শুকনো ধারায় মুখচোরা আজ ঘরেই থাক।


Tuesday, May 7, 2019

খেলাঘর

খুলে আসছে, সব খুলে আসছে
কত শেকল বাঁধা হয়েছিল , কত শত প্রকারে
কিন্তু দ্যাখো, সব খুলে আসছে,
ফুলের মেলা দেখাবে ভেবেছিলো, হায় বসন্ত!
এক এক করে সব পাঁপড়ি খুলে আসছে
কুঁড়ির লজ্জা আজ মেনেছে হার, হেরেছে অহংকার
মাটির বুকে পাঁপড়ির আঘাত, শিশির ধূলিস্যাৎ।
খুলে আসছে ব্যাথার মুঠো, মুক্তি মর্মে মম
খুলে আসছে দ্যাখো সূর্যের ছটা, শশী সম।
আঁধার-অভ্যন্তরে হারিয়েছে কত মহা-তারকা,
শিশির কণায় প্রতিবিম্বিত অসীম সৃষ্টিকর্তা।
হে মহাকাল, তোমার বাঁধন শুধু তোমায় মানায়
কোন রূপে ভোলাও বলো গোলাপের প্রাণ ?

Friday, May 3, 2019

তুবড়ি

আমার অন্তর ভর্তি শব্দ, শুধু শব্দ
ঝড় নেই, ঝাপ্টা নেই, বজ্রপাত নেই
তাই শব্দের মেঘ গর্জন করলেও
বর্ষার মুক্তির অনুভূতি তাদের নেই
তাদের ব্যাথা শুধু জমতে শিখেছে 
স্তরের ওপর স্তর, ঘরের ভেতর ঘর
তাই শব্দ আছে, ধাক্কা আছে, যন্ত্রনা আছে
আর আছে একটা শরীর, সুখের মরশুমে
অনেক তুবড়ির মধ্যে, আগুনের আঁচ চেয়ে।

Tuesday, April 30, 2019

Dawn

They sing of the bard's dawn
Pink, blue, enveloping crimson
Colours, you could see form
Over-riding the black of her eyes,
And the purple glow of her face,
Her hide-and-seek silver hair
Surrendering to the cool westerly breeze
Like a painting, frozen in memory
An equilibrium, sensitive to imagination.
And if you then ask for a goodbye song
The flute would be quiet, the fingers calm;
Just close your eyes, the dawn would be gone.

Sunday, April 28, 2019

Outside my window

There stands a tree outside my window
A little yellow, a little green, a little in between
Its leaves, hanging their sharp heads downwards
"Why?" I would ask; A surrender to gravity?
But no! There you see under the shade
White lilies smiling mischievously at them
So I wonder about the gap, this cloudy evening
A little grey, a defiant orange, a fading day.

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...