Tuesday, May 25, 2021

সেই সব রাতে

 কিছু কিছু রাতে চাঁদের মুখেও সূর্যের তেজ থাকে

 জানা নেই, দিনে সূর্য ঠিক কতটা, কিভাবে পুড়লে 

রাতের গুপ্ত দাগও নিজের লজ্জা লুকোতে পারে না।

সেই সব রাতে হয়তো সমুদ্র একটু বেশি উত্তাল হয়,

উপন্যাস জন্ম নেয় কবিদের বুকে, পাথর ঠুকে;

আর দাউ দাউ করে জ্বলতে থাকে সমস্ত নৈতিকতা ।।


No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...