Sunday, June 7, 2020

অনুভূতি

কিছুই যদি অনুভব না করি,
তাহলে কি? 
বন্ধুত্ব, প্রেম, আনন্দ, হতাশা -
তাহলে কি আমায় অদ্ভুত বলবে?
বললেই বা।
আমার তো কিছুই অদ্ভুত লাগে না আর।
তোমায়ও না।
তাই গল্পের ভাঁজে হাতড়ে বেড়াই না ইদানিং
রসগোল্লা, মেঘমল্লার সব এক হয়ে গেছে।

লেপের ভেতর চোখ খুললেও তো সেই অন্ধকার।
যে অন্ধকারে মূক মহাজগতের শব্দ শুনতে পায় ।।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...