Wednesday, January 23, 2019

Chhaya

সব ছায়া মুছে যায় দিন ফুরোলে
মুছে যেতে হয়; তর্ক চলে না
রাতের ছায়া হতে গেলে সাহস চাই
কোনদিন ছিল না, আজও নেই।
তবু তুমি যদি চাও ছায়া হতে,
যদি চাও নিয়ম বদলে দিতে,
মনে রেখো, রাতের সব তারার মাঝে,
মাঝে মাঝে, জ্যোতস্না তোমার জন্যই ওঠে।

No comments:

Post a Comment

রাজপথ

 স্বপ্ন ফিরেছে আবার, পুরোনো ঠিকানায়  ভাঙা পথ মেরামত শুরু, রাজপথের আশায়। ঠিক যেন ফেলে আসা দিনের এক ফোঁটা দুপুর সন্ধ্যের নাম লিখেছে কম্পাউন্...