Sunday, April 22, 2018

Choronamrito

ভেবেছো পাথরে আগুন লাগবে?
তোমার মতো
অনেক আগুন আজীবন আমার পা ধোয়ায়;
ছন্দ খুঁজছো ?
আমার কবিতা তোমার নাচের উঠোন নয়।

যারা কান পেতে তোমার কথা শোনে
আর জিব পেতে
কাঙালের মতো চাটে তোমার চরণামৃত;
তাদের নিয়েই থাকো,
পোশাক পাল্টাতে আমি তোমার থেকে দ্রুত।

No comments:

Post a Comment

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...