Saturday, February 24, 2018

Nari-Nakshatra

আমায় মেয়েরা সহ্য করতে পারেনা তেমন
কারণ আমি সবার দিকে তাকাই না; কারণ
তারা আমায় না দেখে থাকতে পারে না।
তাই বোধহয় সবার ক্রুশে পেরেক গাঁথার নেশা লেগে যায়,
আর সেই পেরেকের কোপে আমার বুক ঠিকরে বেরোয় রক্ত;
এক-ই নেশা; যেমন কালো শান দেওয়া বঁটি যখন ধুয়ে যায়,
জ্যান্ত কাতলার টকটকে লাল রক্তে, আমার "নারী "-নক্ষত্র।।

No comments:

Post a Comment

অভিমন্যু নিধন

 কে বলে মহাভারত রূপক মাত্র? শুধুই মহাকাব্য, ইতিহাস নয় - সত্যিই ইতিহাস নয় - বর্তমান - দাউ দাউ করে জ্বলে জানান দিচ্ছে আজও সে আছে - সত্যের মা...