Sunday, April 14, 2024

সময়

 সময়, তোমায় পেয়েছে কে?

তুমি তো মুক্তির প্রতীক।

তাহলে জগৎ-কে বেঁধে রেখেছ যে?

তোমার অবয়ব কেমন, জানতে ইচ্ছে করে

তুমি আর আমি কি ভাবে মিশে আছি -

একে অপরের শিরায় শরীরে ।

আমাদের ছন্দ কি? 

আমাদের সঙ্গীত কে ছুঁয়েছে, বলতে পারো?

কি ভাবে বলবে? 

নিদারুণ ছুটে চলার দরুন

তোমার থেকে বেশি সময়ের অভাব আর কার আছে?

Sunday, March 24, 2024

বসন্ত-বাণ

ময়দানে মুখোমুখি; 
রুদ্ধ দ্বারে রক্তিম অভিমান।
স্মিতহাসি পার্থ,
নখের কোনে বসন্ত-বাণ।
ছুটে যায় প্রেম
ধুয়ে দেয় রঙ
মেঘের আড়াল ভেঙে
পূর্ণিমা-স্নান। 

Sunday, March 10, 2024

Colourblind Lovers

I looked out through my window. Again.

The sky, if there was such a thing at all,

Was dark, but with dusts of hope sprinkled all over.

Some had a blue tinge, some suffered from red

Some appeared white or yellow, but nothing great.

 

Then I strained my eyes. 

For the first time.

And there was in my sky,

A solitary green apparition of light.


I walked out, leaving the walls behind

In a landscape of snow, 

Towards darkness, alright.

For I had always known

I was destined to walk, hand-in-hand

With a murderous night.


And where did we go?

Into the darkness of eternal motion

Searching together

For that green, out-of-sense reality.

For it challenged us, 

And brought us down to our knees.

But we had gone too far,

And there was no sand beneath our feet.

Any more.


On this ocean of madness we float

Still hand-in-hand, like lost lovers.

We swim on ancient waves 

And sing to each other.


Disturbances we create in our wake, leave us

For better or for worse, but never to return.

 

Me, and my night, 

Entwined in a murder of lights,

Calmly smile 

At fluctuations. Of time.

Wednesday, February 14, 2024

Halves of the Whole

I wonder about the strands, the building blocks
The foundations of my being,
And how those never belonged to me.
For whatever I might be made of,
Must live and breathe in you, 
And I wonder how incomplete
Else the world would be.

Sunday, January 28, 2024

আলো

 সন্ধ্যে নামছে রমা, দুয়ারে আলো দাও।

জ্যোৎস্না ওঠেনি এখনও! থাক, আলো দাও,

প্রেম হোঁচট খাবে নাহলে।

আমাদের ছোটবেলা মনে আছে তোমার?

বিকেলে সেই এক সাথে অঙ্ক পড়তে যেতাম

সবার আগে অঙ্ক মেলানোর অভ্যেস ছিল আমার

আর তুমি না জানি, কত জনের অঙ্ক মিলতে দিলে না।

- আহ! কি হচ্ছে এসব? মেয়ে শুনে ফেলবে তো!

ওই দেখো, আড়মোড়া ভাঙছে, উঠলো বলে।

- ওদিকে আরেক জনকে দেখা যাচ্ছে যে

আলো জ্বালি, ছেলের হাসি মুখটা দেখি মন ভরে, এসো।

Sunday, January 14, 2024

আমি বাঁচতে চাই

"দাদা, আমি বাঁচতে চাই"

লাথি, ঝাঁটা, ধুলো খেয়ে 

এখনও, এই সমাজে 

আমি বাঁচতে চাই। 

বেকারত্বের মহামারী,

চাকুরীজীবির ঔদাসীন্য 

নিঃস্বাসে মেখেই আমি বাঁচতে চাই। 

আমি বাঁচতে চাই 

ইতিহাসের সমস্ত ট্র্যাজিক চরিত্রদের মতোই 

কিন্তু মৃত্যুতে না; তোমাদের মতো -

যেভাবে তোমরা বেঁচে আছো। 

সব কিছু মেনে নিয়ে, সহ্যশক্তির জোরে 

কিছুটা হতাশায়, কিছুটা প্রেমে 

তাও তো বেঁচে আছো তোমরা। 


বলো,নিজেকে সৌভাগ্যের অধিকারী মনে হয় না?

তোমার মূল্য আজও কিছু কাগজে লেখা। 

যেমন গাছ, পশু, প্রকৃতি - সবাই নিঃস্বাস নিচ্ছে 

যে নিঃস্বাসের মূল্য ঠিক করে দিচ্ছে সমাজ -

আমি সেই সমাজে আরও কঠিন ভাবে বাঁচতে চাই। 

এই সমাজে স্তম্ভ আছে - নদীর বুকেই হোক, বা কবির 

সেই সব শিরদাঁড়ার গায়ে লতা হয়ে যেমন তোমরা বাঁচো 

আগাছাও তো প্রাণ; তোমার মতোই প্রাণ। 

প্রাণ যখন পেয়েছি বাঁচতে আমি চাই। 

বুক পুড়িয়ে যে উনুন জ্বলছে - সে আমার চেতনাই ।।

Friday, January 12, 2024

Worlds

Within a world of gibberish,
I had spotted a window.
Although barring any exit,
It allowed fresh air to circulate,
And if necessary, caused turbulence.

For sometimes,
Streamlines need a kick in the backside
To flow easily, out into the other world.

A transparent world with dots of opacity.

Saturday, January 6, 2024

A train to catch.

 I had a train to catch

In the woods, surrounded by fireflies

I had a train to catch

Alone, in a to-be-forgotten station

But not without a carry-on

I had a destination waiting for me.


And there I was

With all my senses, fading

Into the shades of the night

And if not for the fireflies,

I decided to let myself trust

I still had a train to catch.


উত্তরণ

সভ্যতার রংপুতুল
আকাশ জুড়ে আঁকা;
প্রেম প্রেম গন্ধে
সভ্য শরীর ঢাকা।
আন্দোলনের অন্ধ দোলায়
বর্তমানের রেখা;
জাত নেই যার মনে
তাকে জাতে উঠিয়ে দেখা।

প্রাণ ভ্রমরের আগুনখেলা
অষ্টাদশী প্রদীপ জ্বালা
দশ পুড়ছে দেশের নামে
রং-বেরঙের নাগরদোলা।
 

Saturday, December 23, 2023

সাঁঝপ্রেমিক

আমরা বেঁচে আছি আজও, সন্ধ্যেবেলার প্রেমিক
বিকেলের ক্লান্তি মাখা জীবনের ফেরিওয়ালা
ঘরের হাতছানি; ঠিক দরজা খোলার আগে
গোধূলির রঙে মুখ ধুয়ে তোমার দিকে ফেরা ।

গগনের বুক জুড়ে নিদ্রাতীত জ্যোৎস্নার ডাক
ঘরে ফিরে আসা পরিযায়ী কবিতার ঝাঁক 
আলো নেমে আসে, আকাশ থেকে উঠোন
তোমার নয়নে প্রদীপ শিখার রক্তিম বাঁক।

আমরা  সাঁঝপ্রেমিক। 
আমাদের আলো নিভে যায় আলোয়
কল্পনায়, কবিতায়, হৃদয়ে।
রাত নেমে আসে তমসা ফোটার আগে;
আমরা হারিয়ে যাই, প্রতিদিন -

            যামিনীকে ফাঁকি দিয়ে 
            টগরের মুগ্ধতা ছড়াতে।

Monday, December 11, 2023

আগুন লেগেছে বনে বনে

আগুন লেগেছে বনে বনে
ক্ষণে ক্ষণে, মনে মনে।
তোমার - আমার মনে -
বেহুঁশ জন্তুদের মান-এ।

রং নীল, বর্জনের আভা তার রূপ
বর্জন পবিত্রতার, সংস্কারের।
ভস্ম জমে আছে খেলাঘরের মুখে
শৈশব বদলাচ্ছে রূপকথায়, যেমন হয়।

গতকালের বাক্য
আজ ছন্নছাড়া কথার ভীড়।
ধ্বংসের নৈবেদ্য,
গড়মিল; ইতিহাসের বীর ।

দেশ আছে, দশ নেই।
সম্পর্কে সমতা নেই।

বৃষ্টির দিগন্তে মেঘের অস্তিত্বও নেই ।।

The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...