Monday, January 17, 2022

Underworld

The more I dive, the deeper you reveal

I hold my breath, compress my zeal;

I swim through your secrets and gems,

And slowly figure out from where each stems;

In this underworld of truth and games

I observe, beyond myself, beyond focal lengths.

 

What lies ahead, and far far away

Lies nowhere else, but within;

And in this realm of shadows

Illusions welcome and cease to exist.

Thursday, January 13, 2022

ইতিহাসের কাঁটা

তখন আমরা নবম শ্রেণীর ছাত্র। ছোট ছোট বিষয়ে সদ্য পাকতে শুরু করেছি; অনেকটাই সারল্য মেশা থাকে যেই বড় হওয়ায়। লাঞ্চ ব্রেকের পর ইতিহাস শেখার সময়; আল্পনা মিস (আমরা বালুরঘাটের ইংজেরী মিডিয়াম - তাই 'আন্টি' বা 'ম্যাম' বলার অভ্যেস ছিল না) ঢুকলেন ক্লাসে। ঠিক জানিনা কেন, ওনার খুব দাপট ছিল স্কুলে। কিছু মানুষ চলা ফেরা করলে তাদের ওজন সবাই টের পায়, উনি সেই প্রকৃতির মানুষ। আমাদের ক্লাসে বেঞ্চের দুটো সারি থাকতো - একটা দরজার পাশে, অন্যটি জানালার।  জানালার দিকে প্রথম চারটে বেঞ্চে বসতো ক্লাসের মেয়েরা; আর ঠিক তাদের পেছনে শেষের তিন বেঞ্চে যারা বসতো তারা নিজেদের নাম দিয়েছিলো, "NJOY BOYZ"। দরজার দিকের সাতটা বেঞ্চে শুধু ছেলেরাই বসতো; স্বাভাবিক কারণেই তারা নিজেদের কোনো নামকরণ করে ওঠেনি কোনোদিন। 

বর্তমান গল্পের সময়কালে আমি বসেছি দরজার দিকে পেছন থেকে তিন নম্বর বেঞ্চে। আমি বেঞ্চের বাঁ কোনায়, আমার পাশে আমার বাল্যকালের বন্ধু বিপ্রতীম। বিপ্র ছোট থেকেই celebrated একটা ছেলে, বেশ হিরো হিরো ব্যাপার ছিল একটা। ভালো খেলতো, যেমন ওর মাঠ-চেড়া কভার ড্রাইভ তেমনি ওর ডাইভ ক্যাচ; পড়াশোনায় খাঁটি, শরীর চর্চায় আগ্রহী, এবং বান্ধবী-মহলে যথেষ্ট নাম-ডাক থাকা এই ছেলে আবার অসাধারণ ছবি আঁকতো। এরকম সকল-শক্তিমান প্রতিভা সম্পন্ন ছেলে ততোধিক নম্র, ভদ্র চরিত্রেরও অধিকারী ছিল। মানে এক কথায় বলতে হলে, চরম-চালু।তখন স্কুলে বাচ্চাদের ঘড়ি পড়া বারণ ছিল; দেখতে পেলেই "seize" করা হতো। এবার আমাদের হিরো তখন নিজের হিরোইনের চাইতে যে স্কুলের বেখাপ্পা বাজে নিয়মকে কম তোয়াক্কা করবে এটাই স্বাভাবিক; তাই খোকা রোজ ঘড়ি পড়ে আসতো, শুধু তাই না সেই ঘড়ির সে কি কায়দা : একে তো সময় সোজাসুজি পড়ে ফেলা যেত - মাপতে হতো না ঘড়ির কোন হাত কোথায় আছে দেখে ; আবার সাথে আলোও জ্বলতো! সবুজ রঙের ব্যাকলাইট - যা জ্বালিয়ে বাবু বলতেন হাতে রেডিয়াম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু তা ছাড়াও বিপ্রর সেই কালো বেল্টের ঘড়িতে এক মহামূল্যবান অস্ত্র ছিল, যা সত্যি বলতে সব ঘড়িতেই থাকে।

আগেই বলেছি আল্পনা মিসের দাপটকে আমরা যথেষ্ট সমীহ করেই চলতাম। তাই ঠিক ওনার ক্লাসে আমাদের হিরো নিজের ঘড়ি খুলে ব্যাগে রেখে দিতো। এই দিনও বিপ্র তাই করেছে। তখন আমাদের পোড়ানো হচ্ছে ভারতীয় ইতিহাসের গৌরবের ইতিকথা - অথচ যেন ইতিহাস নিজের কলমে নাম লিখছে সেই ক্লাসের ফার্স্ট এবং সেকেন্ড বয়ের। ওই যে বললাম হিরো - ক্লাসে ফার্স্টও ছিল নবম শ্রেণীতে। এই ক্লাস শুরু হওয়ার ঠিক একটু আগেই আমার মাথায় এসেছে এক আস্ত মতলব! এমনই সেই মতলবের সাফল্যের নেশা যে আমার একদমই হুঁশ নেই ক্লাসে ঠিক কি পড়ানো হচ্ছে! এখন এই বয়সে এসে সেই অবস্থায় নিজের হাবভাব দেখতে ইচ্ছে করে - ঠিক কি এক্সপ্রেশন ছিল আমার ওই মুহূর্তগুলোতে। 

যাই হোক, চুপচাপ কাশীর বেড়াল সেজে বসে আছি, বিপ্র - তথাপি বাকিরা নোট লিখতে ব্যাস্ত। এমন সময় হঠাৎ টি-টি-টি-টিং টি-টি-টি-টিং বেজে উঠতে লাগলো বিপ্রর ব্যাগ। তড়াক করে উঠলো বিপ্রতীম আর আমি কোনো রকম ভাবে নিজের হাসি চাপার চেষ্টা করলাম সমস্ত শরীর দিয়ে  -  এমন ভাবেই যাতে বিপ্র ছাড়া কেউ হাসিটা দেখতে না পায় - ঠিক যেমন অ্যালার্ম-এর শব্দ অন্য কেউ শুনতে পায়নি তখনও। ক্লাস শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে আমি অ্যালার্ম সেট করে, সাউন্ড মিনিমাইজ করা ঘড়িটা গুঁজে দিয়েছিলাম বিপ্রর ব্যাগের একদম ভেতরে - সব বই খাতার নিচে। যথারীতি আমি আর বিপ্র ছাড়া আর কেউ সেই শব্দ শুনতে পায়নি এবং একই সাথে বিপ্রর ভয়ে চমকে ওঠার ইন্টেন্সিটিও কিছু মাত্র বিসর্জন যায় নি। কোনো প্রকারে দুজন মিলে সেই অ্যালার্ম বন্ধ করে মাথা লুকিয়ে হেসে লুটোপুটি খাচ্ছি - এর মধ্যে সন্ধ্যা নামলো ভরদুপুরে! 

তীর্থঙ্কর, বিপ্রতীম ? কি হচ্ছে ওখানে? উঠে দাঁড়া তো। 

 ব্যাস! উঠে দাঁড়াবো কি - মাটি সরে গেলে ভালো হয় তখন! চোখ তুলে দেখলাম মিস ততক্ষনে হাঁটতে শুরু করে দিয়েছেন বিরাট ব্ল্যাকবোর্ড পেছনে ফেলে - আমাদের দিকে! যাদের যাদের killer instinct আছে তাদের আমি শ্রদ্ধা করি - ঈশ্বর আমায় দিয়েছেন শুধুমাত্র survival instinct. সাথে সাথেই ভাবতে শুরু করেছি কি গল্প বানিয়ে বলবো। এর মধ্যেই সামনে এসে দাঁড়িয়েছেন মিস - "কি পড়াচ্ছি বল তো ?" তাকিয়ে আছেন আমার দিকেই (নিজের এই মুখটাও দেখতে ইচ্ছে করছে এই অকর্মণ্যতার রাতে)। কে জানে কি পড়ানো হচ্ছে! শুনেছি নাকি একটা শব্দও ? প্রথম থেকেই অপেক্ষা করছি নিজের বদ-গিরির রেজাল্টের। এর মধ্যে যত আউট-অফ-সিলেবাস প্রশ্ন! উত্তর পাবেন না দেখে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিপ্রতীমের ব্যাটের কাছে। দেখুন, আগেই গুণগান গেয়ে দিয়েছি এই ছেলের ক্রিকেট প্রতিভার - ওরে সালা -  যা আমার জন্য ইয়র্কার তা সুন্দর ফুট-ওয়ার্কের দরুন হয়ে গেল হাফ-ভলি - একদম মিড্ল-অফ-দা-ব্যাট স্ট্রেট ড্রাইভ! বল সাইসাই করে বাউন্ডারি-পার : "Chola-দের trade relations"। এরকম সময় লম্বা ফাস্ট বোলাররা সাংঘাতিক ক্ষিপ্র হয়ে ওঠে - আমার দিকে ফিরলো জ্বলন্ত দুটি চোখ। থত্থর করে কাঁপতে কাঁপতে ready হওয়ার ব্যবস্থা করছি - বল ছাড়লেন - "হাসছিলি কেন?"

দেখুন মাঠে নেমেছি যখন net practice-এর ওপর আস্থা রেখেই নেমেছি। কিন্তু আমি তো কোর্টনি ওয়ালশ - বলতে শুরু করেছি , "আজ সকালে টিউশন পড়তে গিয়ে দেবযানী মিসের বাড়িতে ঘড়ির অ্যালার্ম ..." 

ঠাস! 

একদম খুলি উড়িয়ে ঘিলু বের করে দেওয়া এক বোম্বাই বাউন্সার! এক চড়েই চমৎকার!

ঠিক যেমন জফ্ফরা আর্চার বা মিচেল জনসন মাটিতে লুটিয়ে পড়া ব্যাটসম্যানের দিকে না তাকিয়ে বোলিং-মার্কে ফিরে যায় - ঠিক তেমনি ভাবে আমার ইজ্জত তখন ক্লাসের মাটিতে লুটিয়ে পড়েছে, আর আল্পনা ভট্টাচার্য ফিরে গেছেন বোর্ডের কাছে। দর্শক ব্যাটসম্যানকে বেঁচে থাকতে দেখেই যেন নিশ্চিন্ত - মুখ ফিরিয়েছে বোলারের দিকে ততক্ষনে।  গালে হাত রেখেই চুপ করে বসে পড়লাম। 

বিপ্রতীম বললো, "কেন চড় খেলি বলতো?"


******************************** সমাপ্ত **************************************


পুনঃশ্চ : এই প্রশ্নের উত্তরটাও বিপ্রতীমই দিয়েছিলো।  কিন্তু যেহেতু আমি এক-মত নই, তাই আপনার ওপরেই তার দায়ভার ছাড়া থাকলো।

Friday, January 7, 2022

গুঁড়ি গুঁড়ি স্মৃতি

 মাঝরাত পেরিয়ে রাত্রির গাম্ভীর্য এসে নেমেছে আমার শহরে, লিভিং রুমে। আমার শহর বলতে সত্যি কিছু আছে, নাকি নেই - সে প্রশ্নের যথাযথ উত্তর চট করে আমি দিতে পারবো না। আমার জীবনের প্রথম ১৮ বছর কেটেছে আত্রেয়ী নদীর পূর্বপ্রান্তে অবস্থিত বালুরঘাটে। আমার ছেলেবেলা, বা বাল্যকাল বলতে যা বোঝায় তার অনেকটা জুড়ে আছে লোডশেডিং, জোৎস্না, ঠাকুমার স্নেহ, আম-কাঁঠাল গাছের স্নিগ্ধ ছায়া, আর স্কুলের পরীক্ষা। তখন বাড়ির ছাদে উঠলে আমাদের উত্তর দিকের প্রাচীর দেখে মনে হতো যেন সমস্ত পাড়া-টাই প্রায় আমাদের; আমি এখনো জানিনা ঠিক কত বিঘা জমির মালিক আমার পরিবারের সদস্যরা , জানতেও চাই না; শুধু ছোটবেলার সেই অবাক হয়ে যাওয়াটা তাৎপর্যপূর্ণ। আমি চিরকালই গন্ডি মেনে চলেছি, স্বাভাবিক চরিত্রে। সব কিছুরই যেন মাপ ছিল বাধা-ধরা। স্কুলের পেছনে দেখতে পেতাম এক অন্য পৃথিবী, সেদিকে যাওয়া যায় না; বাড়ির পেছনে কিছুটা হাঁটলে ভুসলার মাঠ - কি জানি কি রহস্য লুকিয়ে আছে সেখানে; হাটখোলায় শুনেছি মানুষ থাকে, কিন্তু চোখে দেখিনি খুব একটা; বঙ্গিতে চেনা মানুষের বাড়িতে খেলা যায় কিন্তু সেখান থেকেই দেখা যায় বাংলাদেশের বর্ডার - ডাকাতদের ডেরা; এরমই বিভিন্ন প্রান্ত আমার কাছে রোমাঞ্চের জলছবি ছিল সেই কালে। আমার প্রায় সব বন্ধুই আমার আগে আমাদের জন্মের শহরকে চিনেছে, গন্ডি পেরিয়েছে, বড় হয়েছে। অথচ অদ্ভুত ভাবে আমার বাস্তবিক গন্ডি সেই সময়ও ছিল বৃহত্তর - মামাবাড়ি কলকাতায় হওয়ায়। 

তাও আবার কলকাতার বাইরের বরানগরের উত্তর কলকাতা বা নাক উঁচু Southern Avenue নয়; আমার মামাবাড়ি মধ্য-কলকাতার মধ্যমণি : মৌলালী-তে। প্রতি বছরই কম করে দু'বার আমি কলকাতা আসতাম। মামাবাড়িতে ছিল সীমাহীন ভালোবাসা; এখন বড় হয়ে সেই বাড়ি ক্ষয়ে যেতে দেখার পরে বুঝতে পারিনা অত ভালোবাসা কি করে পেলাম ছেলেবেলায়! ছোট মামার (মনু) কাছে আমার ক্লাস 2-এর ছুটিতে দাবা খেলতে ও ঘড়ি দেখতে শেখা ;  দিদার কাছে বারবার শোনা গোপাল ভাঁড়ের গল্প; রাঙা দিদার সর্দির কৌটো খাটের নিচে লুকিয়ে রাখা; ফুল-দাদার সেই খেলনা সাপ দেখে, জেনেও প্রতিবার আমার ভয় পাওয়া, বা প্রথম "তু মেরি কিরণ" বা "বাজিগর ওও বাজিগর" ক্যাসেট শোনা; কোনো এক ভ্যাকসিনের বুস্টার নিয়ে পা ফুলে যাওয়ায় মাসিদের সেই বিছানা অবধি লাল গামলা নিয়ে আসা, রাতের বেলা ৬-৭ জন এক ঘরে ঘুমোনো - জানালা দিয়ে বেড়াল ঢোকা তার মধ্যে - এবং মহানন্দে পরের দিন জানালায় জাল লাগতে দেখা : সবই যেন কালকের গল্প মনে হয়। তবে যে মানুষটার জন্য মামাবাড়ি নামটা স্বার্থক হয়েছে - আমার নসমামা (আমার মেজো মামা; ছোটবেলায় শুনেছি আমার ওনাকে রসমামা ডাকার কথা ছিল, কারণ উনি নাকি খুব রসের মিষ্টি আনতেন)। নসমামার হাত ধরে আমার প্রথম Science City আর Nicco Park যাওয়া, বা মাটির তলায় নাকি ট্রেন চলে- সেই পাতালপুরীর রহস্য দেখতে পাওয়া। MRF স্টিকার লাগানো ব্যাট-টা কিনতে গেছিলাম কলেজ স্ট্রিটে মা আর মপির (penultimate মাসি) সাথে, কিন্তু মনে আছে আবদারটা মিটিয়েছিলেন আমার সেই মেজো মামাই। এছাড়াও মামাবাড়ি যাওয়া মানে ছিল সল্ট লেক যাওয়া - আমার মিষ্টি মাসির বাড়ি। সেখানে থাকতেন মিষ্টি মাসি, মিষ্টি মেসো আর মিষ্টি দিদি। গেলেই মাসি বলতেন, "দীপ শরবত করে দি?" আমি সেটা শোনারই অপেক্ষায় থাকতাম - কাচের গ্লাসে পাওয়া যেত বরফ দেওয়া Orange Squash - অমৃত। শুধু কি আর তাই - মিষ্টি দিদি আমায় একবার Kitkat-এর এক বড় প্যাকেট গিফ্ট করেছিল ক্লাস 4-এ। সেই প্যাকেট বড় অদ্ভুত ছিল; যেন রাংতায় মোড়া Kitkat গুলো সাজানো ছিল সাদা ice tray-তে। বালুরঘাটে তখন Kitkat পাওয়া যেত না আর আমাদের ঘরে রেফ্রিজারেটরও ছিল না। তাই সেই Kitkat-এর প্যাকেট আমি অনেকদিন সামলে রেখেছিলাম। এসব ছাড়াও অসংখ্য স্মৃতি জমে আছে ৯০ দশকের তিলোত্তমার - মামাবাড়ির দুই পাশে দুই অদ্ভুত বাড়ি। একটি লাল রঙের তিনতলা বাড়ি, এবং অন্যটি সাদা দোতলা। সাদা বাড়িটি হলো "বাপ্পা-দার বাড়ি" আর লালটি "বুলা মাসিদের"। সেই লাল বাড়ির ছাদ থেকে হাওড়া ব্রিজ দেখা যেত, এবং বাপ্পা-দার বাড়িতে দেখা যেত আভিজাত্য (এখনই খেয়াল হল বাপ্পাদার নাম আবার অভিজিৎ) এবং ESPN-এ ইন্ডিয়ার খেলা বা Star Sports-এ WWE. আমার ছুটির দিন খুব কমই কেটেছে বালুরঘাটে; তাই পড়াশোনার বাইরের আমার যে বাল্যকালের বড় হওয়া - তার মধ্যে ছিল অসামান্য ঔদার্য। যে সময়ে আমার সব বন্ধুরা ক্রিকেট খেলতে আরেকটু বেশি পারদর্শী হয়ে উঠতো, সেই সময় গুলো আমার কেটেছে মৌলালী, শিয়ালদহ, বেলেঘাটা, কলেজ স্ট্রিট বা শ্যামবাজারে। একবার খুব শখ হল আমার - Globe চাই। পৃথিবীর বুকে মানুষ যে মানচিত্র কেটেছে তার পুঙ্খানুপুঙ্খ জানার ক্ষিদে। মা নিয়ে গেল কলেজ স্ট্রিটে; শুধু Globe-এর জায়াগায় নিয়ে ফিরলাম ATLAS - মন্ত্রমুগ্ধ আমি। মামাবাড়ি ফিরেই সেই বই নিয়ে বসে দেখে নিয়েছি দেশের কোথায় কোথায় এয়ারপোর্ট আছে - সেখানে বালুরঘাটের নাম দেখে তো আমি স্তম্ভিত! বেলেঘাটার C.I.T. বিল্ডিং মোড়ে একটি বিল্ডিঙে থাকতেন আমার বড়দামামা (বড় মামা)। ওনার বাড়িতে গেলেও শরবত অবশ্যম্ভাবী - Rooh Afza; এবং তাতে মেশানো হতো গোলাপ জল। কোনো কালেই আমার সেটা মিষ্টি মাসির বাড়িতে পাওয়া Orange Squash-এর থেকে বেশি ভালো লাগতো না - কিন্তু বড়দামামার বাড়িতে যাওয়ার স্বাক্ষরই ছিল সেই লাল রঙের পানীয়। আর যদি মামা এন্টালি আসতেন, তাহলে আমার জন্য বরাদ্য থাকতো মাখন আর কাজু দেওয়া Good Day বিস্কিটের প্যাকেট। বহুবারই বালুরঘাট ফেরার বাসে মন খারাপ ভুলেছি সেই বিস্কিটে। এখন বুঝি আমাদের ফিরে আসার সন্ধ্যেবেলায় মামা দেখা করতে আসতেন - তাই বাসে আমার সেই বিস্কিট খাওয়া। 

এই সমস্ত ঘটনারই বিবৃতি টানা যায়। বিস্তারিত করা যায় প্রতিটা চরিত্রকে। নতুন বুস্টার নেওয়া হাতে রাত দুটো বেজে যাওয়া আমার বর্তমানের শহরে আর বোধয় জেগে থাকা উচিৎ নয়। এই শহরে রাত্রি নামে বিকেল ৪টের সময়; বৃষ্টি হয় সন্ধ্যে জুড়ে; আলুর চপ বা বেগুনি পাওয়া যায় না কোনো গলির মুখে; সভ্যতার থাম গাঁথা আছে এখানে। কেমব্রিজে বসে নিজের ভবঘুরে জীবন নিয়ে মাঝে সাঝেই তো ভাবি - কিন্তু নিজের ছেলেবেলা নিয়ে তেমন স্মৃতিচারণ করা হয় না। এখন আঁতলামো মেরে জীবনের ডায়ালেক্টিক্স বিশ্লেষণ করতে বসলে মুশকিল। সে পথে হাঁটার সময় আসবে যেদিন, সেদিন হয়তো বসে থাকবো এমন কোনো শহরে যার অস্তিত্ব এখনও আমার কাছে অজানা; যার গন্ধ আমার অচেনা। যেমন একদিন প্যারিস ছিল, অথবা ব্রুসেল্স বা লুভেন , কলকাতা বা চেন্নাই। 

হ্যাঁ, কলকাতাও আমার কাছে অচেনা ছিল। সেই কলকাতা আমার বড় হয়ে ওঠার শহর, নিজেকে চিনতে শেখার আয়না; বিসর্জনের পাণ্ডুলিপি - আজ তার কথা থাক। সারল্য অভিমান করে বুকে জমাট বেঁধেছে অনেক দিন; যদি নিঃস্বাস নিতে চায় কালেভদ্রে, বেঁচে থাক।

Saturday, January 1, 2022

Not Just a Past

         


While reading Pradeep Magazine's wonderfully crafted "Not Just Cricket", I couldn't help but wonder if I ever decided to write a semi-memoir of our times, which events could I select. For Pradeep, and his generation, which incidentally is the slice of time shared by my parents, India matured from its teenage to adult life. To think of my country, not as what I have seen being drawn in Geography textbooks, but as fragments of diversity (more as pieces of a jigsaw), is a bit unnerving. I was born at a time when the country had just seen the last two of its Prime Ministers (one serving, one not) assassinated; but by the time I joined school, India had opened its doors to the world. Colour poured in through the television sets into our lives, via One-Day-International cricket matches, video-games and Bollywood. I grew up so blinded by colour that I detested anything black-and-white, a feature that would be reversed in two decades or so.

Pradeep experienced an India where Hindi cinema had Dilip Kumar's stoicism and Guru Dutt's ambition. He shared an India which overcame food shortage through resilience, planning, and faith. It was an India of the brutalities of the Naxalite movement; it was an India of nationalization of assets; an India of Allauddin Khan and 1971. I wonder if 60s' India could foresee that a mosque would take central stage in a secular country a couple of decades later; and that lines would someday blur between being a citizen and a refugee. I can't help but wonder whether we deserve a Dilip Kumar today singing "Apni azaadi ko hum hargiz mita sakte nahin...ek dhoka kha chuke hain, aur kha sakte nahi". 

I think the crisis of my India lies both in the colour, as well as in its lack, thereof. While television sets acted as cheap psychedelics for the mass, the lessons in our textbooks still remained black-and-white (introducing us to morals and ethics). Today I find it disturbing that even though the two events took place at around the same time, Kuch Kuch Hota Hai made a much deeper and longer-lasting impression on me than the Kargil War! While this might sound very romantic and aesthetically pleasing to some ears, but for a thirty-plus me, this truly sounds disappointing. While colour indeed led to ambition for Gen-X, I would argue that this ambition was hollow; it was selfish -- with no sense of cooperation but instead attached to a chalice of competition. 

What are the biggest achievements of this adult version of India that we are truly aware of? What are the new firsts? I belong to a generation of Indians who have been hypnotized into feeling a false sense of security. When a democracy is reduced to choosing the lesser evil, what does it tell us about the state it is in? I wonder if we really possess an Indian-pride! Episodes of chest-thumping and killing each other in mass riots do not lead to a pan-national sense of unity. I grew up with an Indian cricket team which was just starting to assert its presence in the world silently, until Ganguly decided to take his shirt off on The Lord's balcony. That was a moment of pride for the country; a sentiment that resonated with the entire population. Today's India and its cricket team confuse arrogance for pride, and therefore fails to command either love or respect even with so many great exploits. However, on the brighter side, people from the Scheduled Castes (SC) can today be fearless and refuse to eat food cooked by a Brahmin cook (in retaliation to a SC cook losing the job). That's the India we must not forget to be proud of.

As students in millennial India, we got an advanced education, for next to nothing, that should have cost a fortune in the so-called great universities of the world. It is frustrating then that one still has to step out of the country, prove oneself (whatever that means) capable of working in 'first-world' states, to be considered eligible to contribute in his/her own backyard! This calmly portrays a bleak reality - a lack of creative pride in Indians. We, who are brainwashed to be 'ambitious' in schools, are in reality being trained to only be second-tier workers. Indeed the focus needs to be on making leaders - not only in elite institutions, but in EACH school, college, university, and thereafter. We need to introduce crisis identification and management in the curriculum. While some problem solving skills are taught in different schools, hardly any serious thought is being given to the real problem of problem identification. Moreover, our children should be allowed to express themselves in extempore situations. We have to question the fundamentals of our education system. Rather than focusing solely on written examinations, there should be sufficient weightage on group discussions. Leaders need to be able to convey their message effectively - they must learn how to speak in public, and not just to write in private, in seclusion.

We can create future leaders, but it has to be left to their intelligence, what country they would like to build for themselves. Whether they decide to live in a country that bans books, or allows freedom of ideas to percolate should be their choice. But today, this very choice is incumbent upon us - on you, on me. While my mind refrains from banning any idea from the intellectual stand-point, I am happy to debate our choices together. If we do not engage each other into debates for securing a better future, we would be doing a dis-service to this young-adult nation of ours, that seems more interested in adultery than in maturing into a grown-up. For example, we need to exercise patience when a fellow citizen does not stand up for the National Anthem. This person is not an anti-National, rather he/she has a questioning mind - a mind that is far more beneficial for the country than one that has been drugged into submission. We should learn to live with questions lest we have to ask the same ones in the mirror; alone and helpless. We can probably add to the finite time that has been attached to us only by venturing beyond ourselves.

The India I grew up in suffered from terrorism. As citizens we do take immense pride in our Intelligence and Security agencies -- they have indeed managed to keep us safe. While we had nothing to do with Covid-19 to start with, we still took the hardest blow in the entire world. Yet, we held on, came together and helped the government vaccinate more than a billion of us. There is something eternal about our land, our ability to forgive, to accept and to move on. I do not know where our roots lie, or from when our history commences. But it feels good to know that we are one and the same - irrespective of our skin tones, castes, food habits or languages. Whatever be our past, we still ARE. The future looks to us with uncertain eyes. It is upon us whether we paint it black-and-white; or realize that every possible colour rests within the spectrum of life.

Thursday, December 30, 2021

Smoke and Air

 Here lies, like a blanket over you and me,

The very last day of a year passed;

In hope, despair, love, and anguish -

Of the human spirit; and spiritual sacrifice.

 

Here we are - celebrating, as we should

Remembering, whom we must

Writing, what was written on the walls

Singing, songs of smoke and air.


We, inhabitants of the Universe-indifferent

We, the signature of intelligence

We, vectors of life, and of lifelessness

Here we are - staring through smog, into images.


As we breathe in droplets of reality, 

A world has changed - clothes or skin, I know not

I stand, naked, on the edge of oblivion, as ever -

The only difference; we're both here, together.

Tuesday, December 21, 2021

পথের পথে

 যে পথে কেউ, কোনোদিন যাবে না আমার সাথে

একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ব।

হাওয়ার প্রলেপ নেব মুখে, নাম দেব রাস্তার, পুকুরের;

সন্ধ্যে দেখবো পাতার আঁচল বেয়ে

আসবে নেমে দু' হাতে প্রেম ভরে।

তারায় সেদিন বন্ধু খুঁজবো নতুন, 

শুধুমাত্র হারিয়ে যাওয়ার আশায়,

আবার, আবার, আবার।


হাতে হাত খুঁজবো না সেদিন আর নতুন কোনো

হাত ফসকে যায় রেশমের প্রতিজ্ঞার মতো -

কান পাতব না গল্প শোনার ছকে; চোখ দেব না

অন্য কোনো চোখে। বাঁধবো না বাসা ভুলেও নদীতীরে।


জলে নামবো নৌকোর হাল ধরে, 

ভাসবো সেদিন পূর্ণ গগনতলে

ডাকবাক্সে থাকবে পড়ে চিঠি

পড়বো না আর নতুন বেড়াজালে।

জয় হিন্দ, জয় বঙ্গ

 আমরা বাঙালি। ভদ্রলোক। বোদ্ধা।

গণতন্ত্রের প্রতি আমাদের কিছু শ্রদ্ধা!

চুপ করে থাকি, ধর্মভীরু, আমরা নিরপেক্ষ

পরিবর্তন হয়না শুধু আমাদের বিষ বৃক্ষর।

কোথায় হাঁটছি জানা নেই, আমাদের কোনো আশা নেই

নতুন বর্ণপরিচয় চাই, শুধু আমাদের কোনো ভাষা নেই।

মেনে নিচ্ছি তাই হাহাকার; কুৎসিত এক সংসার

খুঁজে পাচ্ছিনা কোন ভাষায় নিজেদের দেবো ধিক্কার।


Sunday, December 19, 2021

পৌষের ঘন কালে

যারা হেসেছিল, ফিরে ফিরে এসেছিল, দুপুরবেলায়
এই ক্লান্ত সন্ধ্যের শহরে তারা দুপুর খুঁজছে আজ।

খামখেয়ালি; 
সকালের রঙ লেগেছিল আঁচলে, চোখে;
রক্তিম সে আভা প্রতিশ্রুতির দেরাজ
ঠোঁট ছুঁয়ে গেল,
কপাল ছুঁলো না বলে অভিমান ছিল চাপা
উষ্ণ দুপুরের সৌরভ ভুলিয়ে দিল আঘাত।

শহর আজ ব্যস্ত ভরতে 
নতুন কলমে নতুন কোনো খাতা
হলুদ ঘড়ির সাইনবোর্ডে 
তাই তোমার আসন পাতা।

মেঘ করেছে পৌষের ঘন কালে,
রাত ধরেছে কুয়াশার দু' হাত।
শহর ছিল তোমারই উপকূলে
মাঝদরিয়ায় কি দিন, কিই বা রাত!

Monday, November 22, 2021

On the origin of Entropy

With respect to time, there are two classes of evolution : irreversible and reversible. An irreversible process is one that marks a definitive arrow of time, meaning that the process occurs such that the entropy of the system increases as a function of time. On the other hand, a reversible process is a trajectory of constant entropy. Either way, barring overwhelmingly infrequent large fluctuations, entropy of a system cannot decrease with time.

Equilibrium comprises states of constant entropy; more precisely those where entropy is maximized (and hence, time becomes inconsequential). Non-equilibrium processes are always accompanied by an arrow of time. This monotonic trend, or the law of increase of entropy (with time) is a rather intrinsic feature of Nature. Classical Mechanics, which firmly stands on pillars of time-reversal invariance (as Newtonian equations of motion are second order in time) cannot thereby lead to a microscopic understanding of this fundamental nature of the arrow of time. 

Interestingly, the Schroedinger equation in Quantum Mechanics, being first order in time, intrinsically encapsulates a temporal directionality; and therefore reasserts the idea that the hope of a fundamental understanding of the law of increase of entropy resides in a quantum description of Nature.

This anyway is an intuitive approach since a 'true' microscopic picture of any naturally occuring system has to be Quantum Mechanical. The answer to the fundamental, and rather philosophical question of what produces the arrow of time lies therefore in understanding such fundamental systems which explicitly break time-reversal invariance.

Suggested further reading for a technical understanding: Statistical Physics by Landau-Lifshitz, Vol 5, Chapter 1.

An alternative and interesting classical approach towards a better understanding of this directionality in time is through overdamped dynamics, usually effective in modeling the motions of  different biological organisms. The mathematical ingredients hide in the first order nature of the dynamical equations, and the 'persistence' of memory, typically encoded in short-ranged temporal noise correlations. While at present this approach has been quite succesful in providing answers related to the 'effects' of breaking time-reversal symmetry, the queries on the 'origin(s)' of time-reversal invariance, still remain elusive. Maybe, there is no way out other than incorporating quantum ideas for these biological phenomenologies. 

In any case, our understanding of Entropy itself seems to carry an arrow of time on its young shoulders, and a lot of disorder is on its way. 

Tuesday, November 9, 2021

Ashwatthama

Any great tale is but a reflection

Of the times, and of the tides

That engulf the curiosities of the mind,

And speaks, not of the today

Or of the 'morrow; but to itself,

Indulgent in affairs - which shape what is.


Such is the fate of undying stories,

Ones which are cursed to live on

And remind us of what we ought not to be;

Or that we ought not to choose -

While suffering the flicker of a candle,

So that there exists for us, an eventuality.


If not, there begins a story, at the demise

Of values, and at the slope of tragedy -

To encircle what lies within, and breathes beneath;

There is but always a story, lurking in the shadows

Of each man's heart, and in a woman's womb -

Waiting, for what consciousness would rather delete.

Saturday, November 6, 2021

Lisbon

Oh Lisbon, how farther should you still be?

Here I am, stuck, with myself in a desert,

Of crumbling etiquette and aristocracy,

Full of theft, gambling and silent murders -

I wait, with transit papers up my sleeve

For, you know, the fundamental things.


They all wait, alongside, unified

Strangers of the world, stripped of pride

The glass fills up with past, as

They drink to hope and distant times;

As propeller blades shine on a crimson sky

Eyes risk the Sun for a Lisbon night.


For those who decide to stay behind

There's but only a gin-joint, and time;

They would never know the African divide

Or for that matter, where dreams reside;

Us, the remnants of Casablanca sands

Hope that you succeed... as we all try.

                 



The Choice

At 03:17 UTC, the system stopped. Nothing on Earth stopped with it. Freight trains moved through mountain tunnels, satellites adjusted their...